অটোপাস নয়, মেধার মূল্যায়ন হবে
শিক্ষা

অটোপাস নয়, মেধার মূল্যায়ন হবে

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না গেলেও প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করবেন শিক্ষকরা। অষ্টম শ্রেণি থেকে নবমেও অটো প্রমোশন হবে না, যেকোনো পদ্ধতিতেই মূল্যায়ন হবে। তবে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির বিষয়ে সিদ্ধান্ত নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্ত:শিক্ষাবোর্ড সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার পর আন্তঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমন্বয়ক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, মূল্যায়নের ক্ষেত্রে ১৫ মার্চ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেওয়া হবে। তবে স্কুল খোলার মতো অবস্থা হলে সামনাসামনি মূল্যায়নের মাধ্যমে অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। এক্ষেত্রে অটো প্রমোশন বলতে কিছু নেই। শিক্ষার্থীদের সব শিক্ষকই চিনেন। প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করবেন।

এইচএসসি পরীক্ষা ও স্কুল খোলাসহ শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত নিতে দুপুরে এ বৈঠকে বসেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। অধ্যাপক মু. জিয়াউল হক এতে সভাপতিত্ব করেন।

ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ উপ-পরিদর্শক রবিউল আলম বলেন, ‘এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা দিয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা হবে, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

গত ০১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দিলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ০৩ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। এরই মধ্যে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা (জেএসসি ও জেডিসি) এবং পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা (পিইসি ও ইইসি) বাতিল করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা