সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিওর ভূমিকা নিয়ে ওয়েবিনার
শিক্ষা

সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিওর ভূমিকা নিয়ে ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: ইউএসএইডের প্রোমোটিং পিস অ্যান্ড জাষ্টিজ (পিপিজে) অ্যাকটিভিটি’র সহায়তায় ‘সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিওর ভূমিকা’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা করোনার মধ্যেও ওয়েবিনারের মাধ্যমে সরকারের আইনগত সহায়তার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওয়েবিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত।

ওয়েবিনারের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন ইউএসএইড এর (পিপিজে) অ্যাকটিভিটি’র চিফ অব পার্টি চার্লস জ্যাকোসা। ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশনের ভূমিকা ও কাজ এবং আইনগত সহায়তার বিষয়ে সারগর্ভ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সংস্থার পরিচালক জেলা জজ মো. সাইফুল ইসলাম। সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিওর ভূমিকা সম্পর্কে বক্তব্য দেন ব্লাস্টের রিসার্চ স্পেশালিস্ট তাকবির হুদা ও সহকারী পরিচালক তাপসী রাবেয়া। আইনগত সহায়তা প্রদানে ব্যক্তি বিশেষের ভূমিকা সম্পর্কে বক্তব্য দেন ব্র্যাকের হিউম্যান রাইটস অ্যন্ড লিগ্যাল এইড সার্ভিসের প্রোগ্রাম হেড শাহরিয়ার সাদাত।

অতিথি বক্তা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস লিগ্যাল এইড ডেস্কের শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্তী। মডারেটর ছিলেন মো. মোস্তফা কামাল ও ওয়াহিদা বেগম। ওয়েবিনারে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শিক্ষার্থীরা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা