সংগৃহীত ছবি
শিক্ষা

ফের কর্মবিরতিতে ইবি শিক্ষক সমিতি

নজরুল ইসলাম জিসান, ইবি : সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ফের অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আরও পড়ুন : অধ্যাপক হতে পারবেন ডিগ্রি শিক্ষকরাও

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে মঙ্গলবার (৪ জুন) সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত অনুষদ ভব এই কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

অন্য দাবিগুলো হলো, প্রতিশ্রুত সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। কর্মবিরতি চলাকালে শিক্ষকরা শ্রেণিকক্ষে অংশ নেননি। তবে চলমান পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতায়মুক্ত ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন : নটর ডেম কলেজে ভর্তির ফল প্রকাশ

এ বিষয়ে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, সিনিয়র শিক্ষক অবসরের পর ১ কোটি ১৫ লাখ টাকা পায়। এই নীতির ফলে তবে বর্তমান শিক্ষকদের টাকার পরিমান অনেক কম হবে। এছাড়াও প্রতিটি শিক্ষকের একজন করে নমিনি থাকে। শিক্ষকদের অনুপস্থিতিতে তারা আজীবন টাকা পাবে। তবে এখন নমিনি ৭৫ বছর পর্যন্ত টাকা পাবে। এত বৈষম্য থাকলে পরবর্তীতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবে না।

এর আগে গত মঙ্গলবার (২৮মে) সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত (দুই ঘণ্টা) কর্মবিরতি পালন করেন ইবি শিক্ষক সমিতি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা