বোয়ালমারী জর্জ একাডেমি
শিক্ষা

সেই বিদ্যালয়ের বেতন-ভাতা আদায় ও বাড়িতে পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমিতে অবশেষে করোনাকালের মাসিক বেতন, বিদ্যুৎ বিল ও পরীক্ষার ফি আদায় এবং বাড়িতে প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া বন্ধ হয়েছে। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

সরকারি ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বাড়িতে পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন, বিদ্যুৎ বিল ও পরীক্ষার ফি আদায় করছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। অথচ এ সংক্রান্ত সরকারি কোনো প্রজ্ঞাপন অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কোনো নির্দেশনা জারি হয়নি। অভিভাবকেরা এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে ডেকে পরীক্ষা বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে মাসিক বেতন, বিদ্যুৎ বিল এবং পরীক্ষার ফি আদায় না করতে বলেন।

প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পৌর শহরের বিদ্যালয়টিতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। পরিচালনা পর্ষদের কোনো সদস্যের সঙ্গে প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ কোনো আলোচনা না করেই একক ক্ষমতাবলে পরীক্ষা ও বেতন-ভাতা আদায়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সান নিউজ/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা