শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা

মাধ্যমিকে নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর):
যশোরের শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের নাম নিবন্ধনে ফিয়ের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে, যশোর শিক্ষাবোর্ড সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নাম নিবন্ধনে বোর্ড ফি বাবদ ৭৫ টাকা হারে নির্ধারণ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে চিঠি পাঠান। অথচ এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম নিবন্ধন ফি বাবদ ১৮৬ জন ছাত্র-ছাত্রীর কাছ থেকে ১৫০ টাকা থেকে ২০০ টাকা হারে আদায় করেছেন।

শার্শা গ্রামের অভিভাবক স্কুল শিক্ষক আব্দুল মজিদ, স্বরুপদাহ গ্রামের শিক্ষক ইয়াকুব আলী, মাদ্রাসা শিক্ষক আলিমুর রহমান, শার্শা পাইলট হাইস্কুলের শিক্ষক শাহজাহান আলী ও সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আমাদের ছেলে-মেয়েদের প্রত্যেকের কাছ থেকে ১৫০ টাকা থেকে ২০০ টাকা হারে আদায় করেছে। অতিরিক্ত টাকা জরিমানা হিসেবে আদায়ের কথা বলছেন তিনি। অথচ বোর্ড কোনো জরিমানার টাকা আদায়ের নির্দেশ দেয়নি।’

শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর জানায়, ৮ম শ্রেণিতে উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৬৪৮ জন ছাত্র-ছাত্রীর নাম নিবন্ধন করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘আমি অতিরিক্ত ফি আদায় করিনি। তবে জরিমানা হিসেবে ৫০ টাকা নিয়েছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, ‘অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষক জরিমানা বাবদ টাকা আদায়ের কথা স্বীকার করেছেন। পরিচালনা কমিটির সবাইকে নিয়ে বিষয়টি দেখা হচ্ছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা