ছবি: সংগৃহীত
অপরাধ

কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. কাউছার উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেফতার যুবক কাউছার জেলার করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া (হাতড়াপাড়া গোয়ালবাড়ী) এলাকার মৃত আ. কাদিরের ছেলে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভিকটিম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কলেজে আসা যাওয়ার পথে আসামি কাউছার উদ্দিনের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়।

আরও পড়ুন: খুলল এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প

পরিচয়ের একপর্যায়ে কাউছার চলতি বছরের ২ জানুয়ারি বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোলাপাড়া এলাকার নেহাল গ্রিন পার্কে ভিকটিমকে নিয়ে ঘুরতে যান।

ঘোরাফেরা করে বিকেল ৪টার দিকে পার্কের ভেতর একটি পরিত্যাক্ত অন্ধকার ঘরে কাউছার ভিকটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান

আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-১৪, সিপিসি-২ ও কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পলাতক আসামির অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে র‌্যাব।

পরে কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে সোমবার (১৮ মার্চ) বিকেলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতার আসামি কাউছার উদ্দিন উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা