ছবি: সংগৃহীত
অপরাধ

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

মো.নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২৮৩ বোতল ফেন্সিডিল পাচার ও হেফাজতে রাখার অপরাধে স্বপন মন্ডল (৩২) ও বাপ্পি দাস (২৫) নামে ২ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: বাড়তি ভাড়া নিলে সেই পরিবহন বন্ধ

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোতাহারাত আখতার ভুইয়া এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মোজাফ্ফর আলী।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- লৌহজং উপজেলার ঝাউটিয়া গ্রামের নারায়ণ মণ্ডলের ছেলে স্বপন মন্ডল ও একই গ্রামের শ্রী হরিদাসের ছেলে বাপ্পি দাস।

রায় ঘোষণার সময় আসামি স্বপন মন্ডল আদালতে হাজির হলে রায় ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়। এ সময় অপর আসামি বাপ্পি দাস আদালতে অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতে কথা কম, কাজ বেশি হবে

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ জুন রেইডিং পার্টির সদস্যরা র‌্যাব-১১ এর সদস্যরা লৌহজং উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার কনকসার গ্রামের জনৈক নারায়ণ দাসের বসতবাড়ির উত্তরে মাওয়া-লৌহজং পাকা রাস্তার ফুটপাতে মাদক ব্যবসার জন্য আসামি স্বপন মন্ডল অবস্থান নিয়েছে।

রাত ১১ টার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্বপন মন্ডল দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ১৩৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। পরে স্বপন মণ্ডলের দেখানো পথে বাপ্পি দাসের বাড়িতে তারা গেলে রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাপ্পি দাস পালিয়ে যায়।

আরও পড়ুন: ঢাকায় তুমুল বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

এ সময় তার বসতঘর তল্লাশি করে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। মামলা চলাকালে ৮ জন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে আদালত আসামিদরে দোষী সাব্যস্ত করে এ কারাদণ্ডের রায় দেন।

এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী জানান, ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় আজ রায় ঘোষণা করেন আদালত। ২ জন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়। বিচারকের রায়ে সরকারপক্ষে আমরা সন্তুষ্ট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা