অপরাধ

জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ, ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিষিদ্ধ জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার ( ১৬ মার্চ ) ভোর ৪ টা হতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষন ও বিক্রি করার অপরাধে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

জরিমানকরা আড়তগুলো হচ্ছে, ঋত্বিক ফিস ৩ লাখ, রাজলক্ষী মৎস আড়ত ৩ লাখ, সর্দার এন্ড কোং ৪ লাখ, দয়াল মৎস আড়ত ২ লাখ, বিসমিল্লাহ ফিস ২ লাখ, রুদ্র এন্টারপ্রাইজ ২ লাখ, বুড়িগঙ্গা মৎস আড়ত ২ লাখ। মোট ৭টি আড়তকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ৫৬৬ কেজি জাটকা ইলিশ ও ৫৩৭ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয় ।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এসব ব্যবসায়ীরা জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষন এবং বিক্রয় করে আসছে।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা