ছবি: সংগৃহীত
অপরাধ

গাঁজা-ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলা থেকে ৩৫০০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন: হত্যা মামলার আসামি গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন- এওয়াজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত খবির উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন খান (৫৫) ও একই ওয়ার্ডের মো. জাকির হোসেনের ছেলে মো. বাদশা খান (৩৪)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে যুবকের আত্মহত্যা

স্থানীয়রা জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহিৃত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়িতে অভিযান চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ৩৫০০ পিস ইয়াবাও ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হচ্ছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। জেলায় মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা