গ্রেপ্তারকৃত দুই যুবক
অপরাধ

রাজাপুরে স্কুলছাত্রী অপহরণ মামলা, দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি:
রাজাপুর উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার (০৬ সেপ্টেম্বর) রাতে ছাত্রীর বাবা অজ্ঞাতনামাসহ ছয়জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলাটি করেন। পুলিশ রাতেই এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। অপহৃতা ছাত্রীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের মো. জালাল হাওলাদারের ছেলে মো. ইসমাইল হাওলাদার (২২) ও আলী আহম্মদ হাওলাদারের ছেলে মো. শাহ জালাল হাওলাদার (২৩)। তাদের সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ওই কিশোরী উপজেলা সদর ইউনিয়নের একটি বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী। ভাতকাঠি গ্রামের মো. জামাল হাওলাদারের ছেলে মো. এছাহাক হাওলাদারের (১৯) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। রোববার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে উপজেলা সদরে আসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে এছাহাক, ইসমাইল ও শাহজালালসহ অজ্ঞাতনামারা তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা