চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-ব্যাটারিচালিত ভ্যানসহ ৬ আন্তঃজেলা চোর গ্রেপ্তার
অপরাধ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-ব্যাটারিচালিত ভ্যানসহ ৬ আন্তঃজেলা চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ব্যাটারিচালিত ইজিবাইক ও পাখিভ্যান চোরচক্রের এক নারীসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ চোরাই নয়টি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাণ্ডারদহ গ্রামের মৃত খাদের আলীর ছেলে চোর চক্রের মূলহোতা মহাম্মদ আলী (৩০), বহালগাছি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী লিপি খাতুন (২৮), জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামের মসলেম মিয়ার ছেলে রবিউল ইসলাম ডাবলু (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লাটিমা গ্রামের সামসুল খাঁর ছেলে শফিকুল ইসলাম (২৬), আব্দালপুর গ্রামের বাহার আলির ছেলে আলী হোসেন (২৮) ও একই এলাকার আয়ুব আলীর ছেলে সোহাগ হোসেন (২২)।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার জাহিদুল ইসলাম সংবাদ সন্মেলনে জানান, বেশ কিছুদিন ধরে গাড়ি চোরচক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে ইজিবাইক ও পাখিভ্যান চুরি করে আসছিলেন। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফল কবীরের নেতৃত্বে এ চক্রকে ধরতে অভিযানে নামে পুলিশ। চোরচক্রের মূল হোতা মোহাম্মদ আলীকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিতে রোববার (০৬ সেপ্টেম্বর) রাতভর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া নয়টি পাখিভ্যান ও চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা