গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধা খুন
অপরাধ

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধা খুন

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় পুকুরে থালা-বাসন ধোয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন কাঞ্চন বিশ্বাস (৬০)। নিহত কাঞ্চন বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার জামাইবাজার গ্রামের অনিল বিশ্বাসের স্ত্রী।

রোববার (০৬ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই বৃদ্ধার মৃত্যু হয়। সোমবার (০৭ সেপ্টেম্বর) মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানিয়েছেন, বিকেলে বাড়ির পাশের পুকুরে থালা-বাসন ধুচ্ছিলেন প্রতিবেশী অঞ্জু চৌধুরী। এ সময় পুকুর পাড়ের মাটি ভেঙে পুকুরে পড়লে কাঞ্চন বিশ্বাস অঞ্জু চৌধুরীকে গাল-মন্দ করেন। অঞ্জু চৌধুরীর ছেলে রাজীব চৌধুরী ক্ষিপ্ত হয়ে কাঞ্চন বিশ্বাসের ওপর চড়াও হয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি মারাত্মক আহত হন। কাঞ্চন বিশ্বাসকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ও পরে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রাতে সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাঞ্চন বিশ্বাস মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় মামলা হয়নি। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা