বরিশালে ৫ বছরের শিশু ধর্ষণ, ওসিসিতে ভর্তি
অপরাধ

বরিশালে ৫ বছরের শিশু ধর্ষণ, ওসিসিতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: নগরীর বিমানবন্দর থানা এলাকার মুসুরিয়া গ্রামে ৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে অসুস্থ অবস্থায় সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ না পেলেও শিশু ধর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ-বিন আলম।

শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) মো. নাজমুল হুদা জানান, শনিবার (০৫ সেপ্টেম্বর) ওই শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী শহীদুল চৌকিদারের ছেলে রিয়াজ। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেন। পরবর্তীতে ওই শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে বিষয়টি তার অভিভাবকদের নজরে আসে।

শিশুটি অভিভাবকদের জানায়, রিয়াজ তাকে যৌন নির্যাতন করেন। অবস্থা বেগতিক দেখে সোমবার সকালে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ওসিসি’তে পাঠান।

বিমানবন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, মুসুরিয়া গ্রামে এক শিশু ধর্ষণের খবর হাসপাতাল থেকে তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে এ ঘটনায় এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা