ছবি: সংগৃহীত
অপরাধ

ইলিশা লঞ্চঘাটে ইয়াবাসহ আটক ১

ভোলা প্রতিনিধি: ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ৪৬৬০ পিচ ইয়াবাসহ রুহুল আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজধানীতে ড্রাম বিস্ফোরণ, দগ্ধ ৪

রোববার (২৬ নভেম্বর) দুপুরে ইলিশা-লক্ষ্মীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী রুহুল আমিন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নতুন বাজার এলাকার মৃত জোনাব আলীর ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবীন্দ্রনাথ সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইলিশা-লক্ষ্মীপুর লঞ্চঘাটে অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: বৈশাখী পরিবহনে আগুন

এ সময় সন্দেহজনক মনে হওয়ায় রুহুল আমিনকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৬৬০ পিচ ইয়াব উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ আটক করে নিয়ে আসি। আটককৃত রুহুল আমিনকে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভোলাকে মাদক মুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা