ভোলায় ছুরিকাঘাতে ব্যবসায়ী গুরুতর আহত
অপরাধ

চাঁদার দাবিতে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকায় চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী আলামিন ইমন। তাকে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উকিলপাড়া মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। উকিলপাড়ার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ইনু তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করে গুরুতর আহত ব্যবসায়ী আলামিন ইমন বলেন, ‘ইনু উকিলপাড়ার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সব সময় চাঁদা দাবি করেন। আমার কাছেও তিনি কয়েকদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা চাওয়ার বিষয়কে কেন্দ্র করে আমার সঙ্গে গত ২ সেপ্টেম্বর তার কথা কাটাকাটি হয় ও আমাকে হুমকি দেন। শনিবার দুপুরে আমি যোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে তিনি আবারও আমার কাছে টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে ইনু ছুরি নিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমাকে ক্ষত-বিক্ষত করেন। আমি হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।’

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে একজনকে গ্রেপ্তার করেছি ও বিষয়টি তদন্ত করে দেখছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেবো।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা