ছবি: সংগৃহীত
অপরাধ

২ চিকিৎসককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: রাজশাহীতে একই দিনে মাত্র দুই ঘন্টার ব্যবধানে ২ জন চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে একজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক এবং অন্যজন হোমিও চিকিৎসক।

আরও পড়ুন: আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

রোববার (২৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত রামেক হাসপাতালের চিকিৎসক গোলাম কাজেম আলী (৪২) চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহী নগরীর উপশহর এলাকায় থাকতেন। তার স্ত্রীও একজন চিকিৎসক।

নিহত হোমিও চিকিৎসক এরশাদ আলী দুলালের (৪৫) বাড়ি রাজশাহী নগরীর উপকণ্ঠ কচুয়াতৈল এলাকায়। তাকে অপহরণ করে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: অবরোধে আ’লীগের করণীয় সভা

রোববার রাত ১১ টা ৪৫ মিনিটের রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে চেম্বার শেষ করে বাসায় ফেরার পথে নগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ডা. কাজেম আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাজ শেষ করে চেম্বার থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন ডা. কাজেম আলী। পথে বর্ণালী মোড়ে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে।

আরও পড়ুন: ইসির সঙ্গে আইজিপির বৈঠক

এ সময় মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা নেমে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, নিহত চিকিৎসকের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। কেন এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তার তদন্ত চলছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেফতার ২

অন্যদিকে রোববার বিকেলে হোমিও চিকিৎসক এরশাদ আলী দুলালকে তার নিজ এলাকা থেকে অপহরণ করা হয়। পরে রাত ৯ টার দিকে নগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন জানান, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুলালের পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্বজনেরাই তাকে অপহরণ করে। অপহরণের পর চন্দ্রিমা থানায় একটি অভিযোগ করা হয়।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

৬ ঘণ্টার মধ্যে শাহমখদুম থানা এলাকায় তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি রাতেই রামেকের মর্গে পাঠানো হয়েছে।

আমাদের থানা এলাকা থেকে মরদেহটি উদ্ধার হলেও মামলা এখানে হয়নি। চন্দ্রিমা থানার অপহরণ মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে। হত্যাকারীদের ধরতে চন্দ্রিমা থানা পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা