ছবি: সংগৃহীত
অপরাধ

নোয়াখালীতে নারীসহ ৪ জনের কারাদণ্ড 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর ও সোনাইমুড়ী উপজেলায় মাদকদ্রব্য সেবনের দায়ে নারীসহ ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

বুধবার (১১ অক্টোবর) বিকেলে ইয়াবা সেবনের দায়ে এক নারীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে একশত টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আখন্দ।

দণ্ডপ্রাপ্ত ফারহানা খানম টুপুর (৩০) নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী এলাকায় অভিযান চালায় মাদকবিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা সেবন করার সময় টুপুর নামে এক নারীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়োজিদ বিন আখন্দ শুনানি শেষে ওই নারীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এছাড়া অর্থদণ্ড অনাদায় আরও ২ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: দিনাজপুরের পৌর মেয়রের কারাদণ্ড

অপরদিকে গাঁজা সেবনের দায়ে জেলার সোনাইমুড়ী উপজেলা ৩ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার বারগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে উপজেলার বারগাঁও ইউনিয়নের রশিদ মিয়ার নতুর বাড়ির মৃত কবির উদ্দিনের ছেলে বাবুল মিয়াকে (৪৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদাণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

একই ইউনিয়নের মিলন মিয়ার ছেলে রমযান আলী রুবেলকে (৩২) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ দুইশত টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজর গ্রামের কোব্বাত মিয়ার ছেলে মো. মানিককে (৪০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা