ছবি: সংগৃহীত
অপরাধ

মানিকছড়িতে মদসহ দুই নারী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে ৬১ লিটার দেশীয় চোলাই মদসহ দুই উপজাতি নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল রাতে মানিকছড়ির আমতল এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মানিকছড়ি সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামতলা বাজারের মদিনা বিরানী হাউজের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে পাকা রাস্তার উপর দুই উপজাতি নারীকে সন্দেহ হওয়ায় পুলিশ ফোর্স দ্বারা তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা ৬১ লিটার চোলাইমদ জব্দ করা হয়।

আরও পড়ুন: নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার!

আটককৃত ক্রানু ছিং মারমা (২৬), পিতা- উচামং মারমা, স্বামী- উত্তম ত্রিপুরা, সাং- ডাববইন্যা ছড়া, উচামু বাড়ি, ৮ নং ওয়ার্ড, ৪ নং কলমপতি ইউপি, থানা- কাউখালী, জেলা-রাঙ্গামাটি এবং পুওয়াইমা মারমা (৪০), স্বামী- আথুইশৈ মারমা, পিতা- চিংথোউ মারমা, মাতা- আবুমা মারমা, সাং- কিবুক পাড়া, ৪ নং ওয়ার্ড, কোয়ালং ইউপি, থানা- বান্দরবান সদর, জেলা-বান্দরবান।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তাদের বিধি মোতাবেক যথা সময়ে আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা