ছবি: সংগৃহীত
অপরাধ

স্ত্রীর প্রেমিককে হত্যা, আটক স্বামী 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলে ভূঞাপুরে এক গৃহবধূর পরকীয়া প্রেমিক জয়নাল আবেদীন (৫৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: জোয়ারে ভেসে নিখোঁজ বৃদ্ধ

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা ঘোনাপাড়া মোইশা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জয়নাল আবেদীন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সিএনজি চালক ছিলেন। এ ঘটনায় পরকীয়া স্ত্রীর স্বামী জীবনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ফলদা ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার সাইদ আলী ওরফে গণেশের ছেলে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা

জানা গেছে, ফলদা এলাকার জীবনের স্ত্রী কালিয়াকৈর থাকাকালে অটোরিকশা চালক জয়নালের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের এ সম্পর্ক স্বামী জীবন জেনে যায়। পরে স্ত্রীর সঙ্গে কথা বলে ৬ সেপ্টেম্বর জয়নালকে কালিয়াকৈর থেকে ফলদায় স্বামীর বাড়িতে ডেকে নিয়ে আসে।

এদিকে বেশ কয়েক দিন জয়নালের খোঁজ না পাওয়ায় তার পরিবার কালিয়াকৈর থানায় সাধারণ ডায়রি করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গৃহবধূর স্বামী জীবনের সংশ্লিষ্টতা খুঁজে পান এবং তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

আরও পড়ুন: ভারত সীমান্তে ২৩ কেজি স্বর্ণ জব্দ

এ ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে স্ত্রীর পরকীয়া প্রেমিক জয়নাল আবেদীনকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জীবন। এরপর তার কথা অনুযায়ী, গ্রামের বাড়ি ফলদার ঘোনাপাড়া বিল থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

ফলদা ঘোনাপাড়া ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের জের ধরে ওই ব্যক্তিকে ডেকে এনে হত্যার পর মরদেহ বিলে ফেলে দেয়া হয়। পরে জীবনের কথামতে ভূঞাপুর থানা ও কালিয়াকৈর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে বস্তাবন্দি মরদেহটি পচে গেছে।

আরও পড়ুন: শুটারগান-গুলিসহ গ্রেফতার ৩

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, ওই ব্যক্তি নিখোঁজের একটি ডায়রি হয়েছিল কালিয়াকৈর থানায়। প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে।

জীবনের কথা অনুযায়ী, ফলদা ঘোনাপাড়া বিল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জীবন পুলিশ হেফাজতে রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা