ছবি : সংগৃহিত
অপরাধ

খাগড়াছড়িতে ৬৪ লাখ টাকার সিগারেট জব্দ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের পূর্ব শান্তিনগর এলাকার সাধন মাস্টারের বাড়ি থেকে বিদেশী সিগারেট জব্দসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

বুধবার (৩০ আগস্ট) দুপুরের দিকে জেলা ডিবি পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা শাখার এস আই (নি.) মোহাম্মদ আশিকুর রহমান, এসআই (নি.) উক্যমং রাখাইন, এসআই (নি.) নিক্সন চৌধুরী অভিযান চালিয়ে BENSON & HEDGES = ৯২৫ কার্টুন। MADE IN LONDON ORIS =১৯৭ কার্টুন। MOND Strawberry = ৯২৮ কার্টুন, MOND green apple = ৫১০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৬৪ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।

আরও পড়ুন: ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

আটককৃতরা খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া এলাকার মোঃ রাজু (২৩) পিতা ফুলমিয়া। দিঘীনালা উপজেলার থানা পাড়া এলাকার স্বরনদেব (৪২) পিতা হরেন্দ্র লাল দেব।

খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে এসপি মুক্তাধর জানান। পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা এসব ভারতীয় সিগারেট গুলো জেলা শহরে আনা হয়। এর পর এ চক্রের সদস্যরা বিভিন্ন উপায় অবলম্বন করে দেশের আনাচে কানাচে বাজার গুলোতে বিক্রির জন্য ছড়িয়ে দেয়।

আরও পড়ুন: ঝালকাঠিতে এসিল্যান্ডের বাসায় চুরি, আটক ২

আটককৃত এ দুই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্হা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। এ চক্রের বাকী সদস্যদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা