ছবি : সংগৃহিত
অপরাধ
বিজিবির অভিযান

রামগড়ে বিদেশী মদ-অবৈধ ফার্নিচার জব্দ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি) জোয়ানেরা দুটি অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও অবৈধ ফার্নিচার জব্দ করেছে।

আরও পড়ুন: পাবনায় ব্যবসায়ীর ১৫ লাখ টাকা নিয়ে উধাও!

রোববার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভোর রাতে বাগান বাজারের বরই বাগান এলাকায় চোরাচালানের একটি চালান আসছে।

বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি'র একটি চৌকস টহল অভিযান পরিচালনা করে।

বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে তাৎক্ষণিক পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন: বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

অন্যদিকে, সকালে চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হেয়াকো বিওপির মুসলিমপুর স্থানে রাতে নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পৃথক আরো একটি অভিযানে একটি ওয়ারড্রপ, আটটি বক্স খাট, ছয়টি কাঠের চেয়ার এবং একটি ডাইনিং টেবিলসহ বিভিন্ন প্রকার ফার্নিচার জব্দ করা হয়।

আটককৃত বিভিন্ন প্রকার ফার্নিচার হেয়াকো বন বিট অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

বর্ডারগার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা