অপরাধ

স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: শ্রম আইনে ড. ইউনূসের বিচার শুরু

একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আ ন ম ইলিয়াস এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত ঝুনু বেগম নিহত মোফাজ্জল হোসেনের স্ত্রী। সে নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০ বছর আগে নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেনের সঙ্গে ঝুনু বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১৭ বছরের একটি ছেলে সন্তান আছে। ঝুনু বেগম আধুরী কারখানায় চাকরি করতেন। বিষয়টি মোফাজ্জল পছন্দ করতেন না। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।

আরও পড়ুন: হাইতিতে বন্যা-ভূমিধসে নিহত ৪২

এরই জের ধরে ২০২২ সালের ২১ জুলাই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই সময় ঝুনু বেগম শাবল দিয়ে স্বামী মোফাজ্জলের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের ভাই আলী হোসেন বাদী হয়ে শিবপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ ও আদালতের জিজ্ঞাসাবাদে ঝুনু বেগম হত্যার দায় স্বীকার করেন। আদালত ১০ মাস ১৪ দিনের মধ্যে ১৪ জনের সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার হালিম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন আরিফুল ইসলাম।

অ্যাডভোকেট খন্দকার হালিম বলেন, মাত্র ১০ মাসে নৃশংস এ হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ হয়েছে। ১৪ জনের সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক অভিযুক্ত ঝুনু বেগমের কারাদণ্ড দিয়েছেন।

নিহত মোফাজ্জল হোসেনের ভাই ও মামলার বাদী আলী হোসেন বলেন, আমার এ রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। আমরা আশা করেছিলাম ঝুনু বেগমের ফাঁসি হবে। সরকারের কাছে আমাদের দাবি এ ধরনের অপরাধ ও খুন বন্ধে ঝুনু বেগমের ফাঁসি দেওয়া হোক। যাতে করে আর কেউ যাতে খুনের শিকার না হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা