ছবি : সংগৃহিত
অপরাধ

উখিয়ায় ৩শ ৫০ ঘনফুট কাঠ জব্দ!

ইমরান আল মাহমুদ: কক্সবাজারের উখিয়ায় বেড়েছে বনের কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য। সোমবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী এলাকায় অভিযান পরিচালনা করে কাঠভর্তি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।

আরও পড়ুন: বাবার মৃত্যু, দেখতে আসার পথে ছেলের মৃত্যু

সোমবার (৫ জুন) অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কাঠভর্তি একটি ট্রাক আসছে। আমরা উখিয়া থানার বিপরীতে অবস্থান নিয়ে আত্মগোপন করি।

পরে গাড়িটি পৌঁছালে ধাওয়া করে বালুখালির পরে থাইংখালী এলাকায় জব্দ করতে সক্ষম হয়। পরে তল্লাশি করে ৩শ ৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। গাড়ি সহ কাঠ রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে।

আরও পড়ুন: আম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু

কাঠ পাচারে জড়িতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হবে জানান উখিয়া রেঞ্জ কর্মকর্তা।

জব্দকৃত কাঠগুলো টেকনাফ নতুন পল্লানপাড়া এলাকার নুরুল বশর ও বদিউল আলম নিয়মিত পাচার করে বিভিন্ন জায়গায় সরবরাহ করতো বলে সূত্রে জানা যায়।

আরও পড়ুন: স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে

অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান সহ বিভিন্ন বিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা