অপরাধ

মুন্সীগঞ্জে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আমতলী রশিদিয়া মাদ্রাসার শিক্ষক আবু নোমান শেখকে (৩০) বলাৎকারের ঘটনায় আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

রোববার (৭ মে) দুপুরে দেড়টার দিকে তাকে আটক করে পুলিশ। আটককৃত মাদ্রাসা শিক্ষক ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার মাটি খোলা গ্রামের মৃত জালাল উদ্দিন শেখের ছেলে‌।

ভুক্তভোগী শিশু একই মাদ্রাসার। সে বরিশাল জেলার হিজলা উপজেলার বাহেরচর গ্রামের লিটন বেপারীর ছেলে।

রবিবার ওই ছাত্রের চাচা টঙ্গীবাড়ী থানায় অভিযোগ করলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নোমানকে আটক করে থানা পুলিশ।

ছাত্রের দাদা জানান, অভিযুক্ত শিক্ষক কয়েকদিন ধরেই তার নাতিকে বলাৎকার করে আসছিল। গত ৩ মে তার নাতীকে অভিযুক্ত শিক্ষক বলাৎকার করলে ৪ মে দেশের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে মাদ্রাসায় পড়বেনা বলে দাদাকে জানায়। মাদ্রাসায় কেনো পড়বেনা কারন জানতে চাইলে বলাৎকারের বিষয়টি জানায়। পরে, নাতিকে নিয়ে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দেন।

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, বলাৎকারের অভিযোগে নোমান শেখ নামের এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা