ছবি : সংগৃহিত
অপরাধ
উত্যক্তের প্রতিবাদ

বাবা ও মেয়েকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে উত্যক্তের প্রতিবাদ করায় ইসমাইল হোসেন (৫০) ও ইভা খাতুন (১৫) নামে বাবা-মেয়েকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করেছে বখাটেরা। এ ঘটনায় মুল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : সাক্ষাৎকার দেওয়া নাফিজ মাদকসহ গ্রেফতার

রোববার (৯ এপ্রিল) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জোয়াড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটকরা হলো উপজেলার জোয়াড়ী গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে মো: রাব্বী (১৯) এবং কাছুটিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলিফ হোসেন (২১)।

আরও পড়ুন : প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়

থানা ও এলাকাবাসী সুত্রে, কিছুদিন যাবৎ রাব্বী জোয়াড়ী গ্রামের ইসমাইল হোসেনের মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত করে আসছিল।

শনিবার সন্ধ্যায় রাব্বী ও তার বন্ধুরা মোটর সাইকেল নিয়ে বাড়ির সামনে গিয়ে বারবার হর্ণ দেয়াসহ আজেবাজে কথা বললে ইসমাইল তাদেরকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো বখাটেরা হাসুয়া ও রড দিয়ে ইসমাইলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

আরও পড়ুন : রং নাম্বারে পরিচয়, তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ

এ সময় মেয়ে ইভা বাবাকে বাঁচাতে এগিয়ে এলে বখাটেরা তাকেও পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় ইসমাইল হোসেনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ইভা খাতুনকে বড়াইগ্রাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা