ছবি: সংগৃহীত
অপরাধ

বিদেশীকে উত্ত্যক্তকারী মাদারীপুরের দোভাষী আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে লিউক ডেম্যান্ট নামে এক অস্ট্রেলিয়ান ব্লগারকে উত্ত্যক্তকারী দোভাষী আব্দুল কালুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভোটে হারলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

সোমবার (৩ এপ্রিল) ট্যুরিস্ট পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে আটক আব্দুল কালুর ছবি দিয়ে বলা হয়, অস্ট্রেলিয়ান ব্লগারকে উত্ত্যক্তকারীকে আটক করা হয়েছে। আমরা সবসময় আমাদের অতিথিদের অর্থাৎ বিদেশি পর্যটকদের আমাদের সুন্দর বাংলাদেশে স্বাগত জানাই।

আরও পড়ুন : ইস্ট ওয়েস্টের ছাত্রীকে কোপালো ছিনতাইকারীরা

ট্যুরিস্ট পুলিশের ঢাকা জোনের এক কর্মকর্তা জানান, রাজধানীর পল্টন এলাকা থেকে ঐ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় ব্লগার লিউক ডেম্যান্ট উত্ত্যক্তকারী আব্দুল কালুকে আটক করায় ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

লিউক ডেম্যান্ট তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশককে বিশেষ ধন্যবাদ। ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে ১০০০টির মতো বার্তা পেয়েছি। তারা আমার অভিজ্ঞতার জন্য দুঃখপ্রকাশ করেছে।

তিনি আরও লেখেন, বাংলাদেশে এখন পর্যন্ত কাটানো মুহূর্তগুলো অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রতিটি দেশেই সবসময় কিছু খারাপ লোক থাকবে। কয়েকজন ব্যক্তি কোটি কোটি সুহৃদয়, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না। আমি বাংলাদেশের সব জায়গা ঘুরে দেখতে এবং আশ্চর্যজনক সংস্কৃতিকে গ্রহণ করতে পেরে উত্তেজিত।

আরও পড়ুন : গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

ডেম্যান্ট ঐ ব্যক্তিকে আঘাত না করার অনুরোধ জানিয়ে লিখেছেন, যদি লোকটিকে বাংলাদেশে দেখেন, আমার অনুরোধ- দয়া করে তাকে আঘাত করবেন না বা খারাপ কিছু বলবেন না। প্রত্যেকেই জীবনে ভুল করে এবং তার পরিণতির মুখোমুখি হতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি হোটেল থেকে বের হয়ে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ব্লগ করছিলেন লিউক ডেম্যান্ট। সে সময় সাবলীল ইংরেজিতে আব্দুল কালু তাকে স্বাগত জানান।

আরও পড়ুন : ঈদে ছুটি একদিন বাড়ানোর দাবি

তারপর রাস্তার পাশের ডিম কেক খাওয়ার সময় লিউক ডেম্যান্টের সাথে কথা বলতে থাকেন আব্দুল কালু। পরে ২ টি ডিম কেক খাওয়ার পর ডামান্ট ঐ দোকানিকে ৫০০ টাকার নোট দিয়ে পুরোটা রেখে দিতে বলেন। কিন্তু ডিম কেকের দোকানি ইংরেজি না বোঝায় কালু তাকে বলে ৫০০ টাকার মধ্যে ২৫০ টাকা রেখে বাকি ২৫০ টাকা আমাকে দিয়ে দিতে বলেছে বিদেশি নাগরিক। পরে ২৫০ টাকা নিয়ে নেন কালু।

টাকা নিয়েও ক্ষান্ত হয়ননি কালু। সে ডেম্যান্টের পেছনে চলতে থাকেন এবং তাকে উত্ত্যক্ত করে চলছিলেন। শেষ পর্যন্ত আর কোন উপায় না পেয়ে লিউক ডেম্যান্ট মোবাইলে কল করার অভিনয় করে তার কাছ থেকে রেহাই পান। শেষে তিনি ঐ ব্যক্তিকে এড়িয়ে চলার পরামর্শ দেন।

আরও পড়ুন : ঢাকা ছাড়বে ১ কোটি ২০ লাখ লোক

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্টের মাধ্যমে জানিয়েছে, পুলিশ নাগরিকদের পাশাপাশি বিদেশী নাগরিক ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুল কালুর গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। সম্প্রতি একজন অস্ট্রেলিয়ান ব্লগারকে কারওয়ান বাজার এলাকায় হেনস্তার কাজে সে জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করে। সে এ ধরণের কাজে ইতোপূর্বেও জড়িত ছিল বলে জানা যায়।

আরও পড়ুন : এ মাসেই হতে পারে আকস্মিক বন্যা

তাকে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় বর্ণিত অপরাধে জড়িত থাকায় গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা