ছবি: সংগৃহীত
অপরাধ

সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে অগ্নিসংযোগ 

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর সাভার উপজেলার আশুলিয়ায় বাস চাপায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে বিক্ষুব্ধ জনতা ২ টি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবহারে ছয় নির্দেশনা

রোববার (২ এপ্রিল) সকাল ৭ টায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেদী হাসান (২২) । তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন : শিশু নির্যাতন ও অপব্যবহারে গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল আলীনুর পরিবহনের ২ টি বাস। বাস দুটি একে অপরকে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদীকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে বিক্ষুব্ধ জনতা ঐ বাস ২ টিতে আগুন দেয়। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়ক থেকে বাস ২ টিও সরিয়ে নেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা