অপরাধ

বাবার লাকড়ির আঘাতে ছেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বাবার লাকড়ির আঘাতে ছেলে মানিক চন্দ্র দাসের (২২) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শহীদের রক্ত বৃথা যেতে পারে না

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবা নিত্য লাল দাস (৫৫) কে গ্রেফতারের পর নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। এ ঘটনায় রোববার দিবাগত রাতে মামলা হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে নিহত মানিক তার স্ত্রীকে মারধর করে। ওই সময় মানিকের পিতা নিত্য লাল বৌমাকে মারধর করার কারণ জিজ্ঞেস করে ছেলেকে। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতন্ডা বেধে যায়। একপর্যায়ে রান্না ঘরের লাকড়ির চেলা দিয়া নিত্য লাল তার নিজ ছেলে মানিকের মাথায় আঘাত করলে মানিক গুরুত্বর আহত হয়। পরে মানিকের বাবা ও অন্যান্য আত্মীয়-স্বজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরবর্তীতে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একই দিন সন্ধ্যা ৬টার দিকে সীতাকুন্ড থানার বাড়বকুন্ড এলাকায় এ্যাম্বুলেন্সের মধ্যে মানিক মারা যায়।

আরও পড়ুন: পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৬

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বিচারিক আদালতে সোপর্দ করেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা