ছবি : সংগৃহিত
অপরাধ

৩ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি : বরই দেওয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধার সাঘাটায় প্রথম শ্রেণির তিন শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল কাফি (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলার কচুয়ায় এ ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত আব্দুল কাফি’র বাড়ী সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে।

আরও পড়ুন : প্রাণ গেল মোটরসাইকেল চালকের

থানা সুত্রে, স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে গত ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৩টার দিকে ওই তিন শিশুকে বরই দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে এনে তাদের সঙ্গে অশ্লীল আচরণ করে আব্দুল কাফি। পরে শিশুরা বিষয়টি তাদের বাবা মাকে জানায়।

আরও পড়ুন : সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় এক শিশুর বাবা বাদি হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে রাতে নিজ বাড়ি থেকে আব্দুল কাফিকে গ্রেফতার করে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, নিখোঁজ ৯

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু সরকার বলেন, প্রথম শ্রেণির তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল কাফিকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা