অপরাধ

 ১২ কেজি ৬০০ গ্রাম কারেন্ট জাল জব্দ 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১২ কেজি ৬০০ গ্রাম অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : কিছুটা সাশ্রয়ী হতে হচ্ছে

বুধবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার পৌর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩৬)কে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৪(ক) মোতাবেক তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ব্যবসায়ী উপজেলার কাকনহাটি গ্রামের বাসিন্দা।

উপজেলা মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল জানান, মৎস্য সম্পদ রক্ষার্থে প্রায়ই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। আজকেও তা হয়েছে। অভিযানে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা