অপরাধ

ছিনতাইয়ের বলি মোটরসাইকেল রাইডার

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় যাত্রীবেশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজিব হোসেন (৩৪) নামের এক মোটরসাইকেল রাইডার নিহত হয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

সোমবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ। এর আগে সোমবার ভোর রাতে রাজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত রাজিব টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গোয়ারিয়া গ্রামের জাফর মিয়ার ছেলে। তিনি তার নিজ বাড়িতে থেকে মোটরসাইকেল রাইড শেয়ার করে করতেন। এর দ্বারা জীবিকা নির্বাহ করতেন।

আরও পড়ুন: বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত

নিহতের বাবা জাফর মিয়া বলেন, আমি আমার বাড়িতে থেকে কৃষিকাজ করি। আমাদের সঙ্গে থেকে রাজিব তার ডিসকভার মোটরসাইকেল দিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করতো। গত ১৮ সেপ্টেম্বর সকালে রাজিব বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। ১৯ সেপ্টেম্বর রাত তিনটার দিকে খবর পাই, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকার পদ্মা ফিলিং স্টেশনের সামনে থেকে ছুরিকাহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

পরে আমার আহত ছেলের কাছ থেকে জানতে পারি যে, সে গত ১৯ সেপ্টেম্বর রাতে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে চন্দ্রার উদ্দেশ্যে দুইজন যাত্রী নিয়ে রওনা হয়। পরে রাত আড়াইটার দিকে কবিরপুর ঘটনাস্থলে পৌঁছলে যাত্রীর একজন ছুরি দিয়ে পেটে আঘাত করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আজ (সোমবার) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত আব্দুর রাশিদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা