প্রতীকী ছবি
অপরাধ

আপত্তিকর অবস্থায় আটক শিক্ষক-ছাত্রী 

সান নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলায় আপত্তিকর অবস্থায় শিক্ষক ও ছাত্রীকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হেফাজতে দিয়েছে গ্রামবাসী। গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের অভিযোগ ঘটনাটি রহস্যজনক।

আরও পড়ুন: দেশে আরও ৪ জনের প্রাণহানি

অভিযুক্ত শিক্ষক ভেলাজান আনছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী আরবি অধ্যাপক। তার নাম নজরুল ইসলাম (৫২)। আর মেয়েটি ওই প্রতিষ্ঠানের দাখিল শ্রেণিতে অধ্যয়নরত। নজরুল ইসলাম তারই ছাত্রীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রী পার্শ্ববর্তী এলাকার জনৈক ব্যক্তির পালিত কন্যার (১৫) সাথে দীর্ঘদিন যাবত তার মন দেওয়া চলছিল।

ঘটনার বিবরণে জানা যায়, ওই ছাত্রীর সাথে তারই শিক্ষক আরবি অধ্যাপক নজরুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের কথা প্রতিবেশীদের মুখে মুখে মুখে শোনা যায়। আর গ্রামের প্রতিটি মানুষের কাছে ব্যাপারটা ছিল ওপেন সিক্রেট। ঘটনার রাত এগারোটার দিকে মেয়েটিকে কাঁড়িঘরে নিয়ে অন্তরঙ্গ সময় কাটানোর সময় মেয়েটির সাবেক প্রেমিক শাহিন তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় মেয়েটিকে আটকানোর জন্য তার পরনের কাপড় ধরলে, তা ছিঁড়ে যায় এবং মেয়েটি টিউবওয়েল পাড়ে আশ্রয় নেয়।

আরও পড়ুন: প্রাণহানির তালিকায় শীর্ষে রাশিয়া

মেয়ের বড়ভাই আফজাল হোসেন বলেন, রাত সাড়ে এগারোটার দিকে আমার বোনের চিৎকার শুনে ঘুম থেকে জেগে ওঠে দেখি আমার বোনের কাপড় ছেঁড়া অবস্থায় টিউবওয়েল পাড়ে। আর মাস্টারের সাথে শাহিন ধস্তাধস্তি করছে। তখন পুলিশকে খবর দেই।

এদিকে, ওই ছাত্রী বলেন, আমি রাতে বাথ রুমে গেলে আমার শিক্ষক এবং শাহিন উভয়ে মিলে আমাকে জোরপূর্বক মুখ চেপে তুলে নিয়ে যাচ্ছিল। আমি জোর করে সেখান থেকে পালিয়ে আসি। এতে আমার পরনের কাপড় ছিঁড়ে যায়। আমি এর বিচার চাই।

আরও পড়ুন: মধ্যরাতে ইডেনে কলেজে উত্তেজনা

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষকের সাথে কথা বললে তিনি সবকিছু অভিযোগ অস্বীকার করেন।

একই এলাকার বাসিন্দা আব্দুস সোবহান (অবঃ বিডিআর) বলেন, ঘটনা খুবই রহস্যজনক। তবে একজন শিক্ষকের দ্বারা এ ধরনের কাজ করা খুবই লজ্জাকর।

আরও পড়ুন: উপকূলে নৌকাডুবি, নিহত ৯৪

চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বলেন, খবর পেয়ে রাত সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে দেখি নজরুল মাস্টারকে জনগণ মারপিট করছে। জনগণের রোষানল থেকে তাকে উদ্ধার করে বোর্ড অফিসে নিয়ে আসি। পরে শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে আটককৃতদের জামিন দেই। মেয়ের পরিবারকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

এদিকে, ভেলাজান আনছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, দু-একদিনের মধ্যে পরিচালনা পর্ষদের সভা ডেকে উক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন মুঠো ফোনে বলেন, এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না, এটা আমার নলেজে নাই, খাতা দেখে বলতে পারবো মামলা হয়েছে কি-না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা