বেটউইনার ডটকম: ৩ বাংলাদেশি গ্রেফতার
অপরাধ

বেটউইনার ডটকম: ৩ বাংলাদেশি গ্রেফতার

সান নিউজ ডেস্ক: অনলাইন জুয়ার কারবার সাইট ‘বেটউইনার ডটকম’ পরিচালনায় জড়িত ৩ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: কয়টা মাস ধৈর্য ধরেন

বুধবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- আবু বক্কর সিদ্দিক (৩০), আব্দুল্লাহ আল আউয়াল (২৬) ও মো. তোরাফ হোসেন (৩৭)।

আরও পড়ুন: চীনের বিরুদ্ধে জাতিসংঘে বিস্ফোরক রিপোর্ট

তাদের গ্রেফতারের পর বিস্তারিত জানাতে বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে করেন সিআইডির বিশেষ সুপার রেজাউল মাসুদ।

রেজাউল মাসুদ জানান,‘সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার তদন্তের পর ওই সাইট পরিচালনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।’

আরও পড়ুন: আগস্টে সড়কে ঝরল ৬০৩ প্রাণ

অনলাইনে বেটিং বা জুয়ার কারবারের সাই বেটউইনারের বাংলাদেশে বৈধতা নেই। সম্প্রতি বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের অ্যাম্বাসেডর হয়ে তীব্র সমালোচনায় পড়েন ক্রিকেটার সাকিব আল হাসান। পরে তিনি ওই বেটিং সাইটের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হন।

সিআইডি কর্মকর্তা রেজাউল মাসুদ জানান, ‘গত চার মাসে তারা তিন থেকে চার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশে এ সাইটের দশজন এজেন্ট রয়েছে বলে তারা (গ্রেফতাররা) পুলিশকে জানায়। আর এজেন্ট হিসেবে তারা প্রত্যেকে এক থেকে দেড় লাখ টাকা করে কমিশন পেত।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা