অপরাধ
ভালুকায় পরিত্যক্ত ডায়নামিক মিল:

কোটি টাকা মূল্যের মালামাল লোপাটের অভিযোগ

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে পরিত্যক্ত ডায়নামিক টেক্সটাইল মিলের মেশিনারিসহ কোটি টাকা মূল্যের মালামাল লুটপাট হচ্ছে। একটি সংবদ্ধ দল ওই মিলের কেয়ারটেকারের সঙ্গে যোগসাজশ করে জনতাসহ বেশ কয়েকটি ব্যাংকের কাছে দায়বদ্ধ এসব মালামাল লুটপাট করে নিচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

আরও পড়ুন: ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

সরেজমিনে খোঁজ নিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ৯০ দশকে ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর আখালিয়াপাড়ায় প্রথম ডায়নামিক টেক্সটাইল মিলটি প্রতিষ্ঠিত হয়। মিলটি প্রথম দিকে বেশ ভালোভাবে পরিচালিত হলেও ব্যাংকের দেনার কারণে তা ২০০৬ সালের ২১ জুন মিলটি বন্ধ করে দেন মালিক কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে মিলটি শুধু কেয়ারটেকার দিয়ে পাহারা দিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখলেও ২০১৭ সালে মালিক কর্তৃপক্ষ নিয়োগকৃত অসাধু ব্যাংকের লোকজনের যোগসাজশে সিন্ডিকেটের মাধ্যমে মিলের কোটি কোটি টাকার মেশিনারিসহ বিভিন্ন যন্ত্রাংশ রাতের আঁধারে বিক্রি করতে শুরু করেন।

খবর পেয়ে শুক্রবার (২৬ আগস্ট) বিকালে বেশ কয়েকজন সংবাদকর্মী মিলের ভেতর গেলে দেখা যায়, সিলিন্ডার গ্যাস দিয়ে কিছু লোক লোহার রড ও এ্যাঙ্গেল কেটে একটি গোডাউনে মজুদ করছে। এর আগেও বেশ কয়েকদিন ধরে রাতের আঁধারে এসব মূল্যবান মালামাল কেটে মিলের প্রধান ফটক ব্যবহার না করে পেছনের গেইট দিয়ে পাশের ড্রিমওয়ার্ল্ড পার্কের গেইট দিয়ে বের করে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: চা-বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বিকেলে

মিলের ভেতর অবস্থানকারী কেয়ারটেকার দিলদার মিয়া জানান, আমি মিলটি বন্ধের পর থেকেই কর্মরত আছি। তবে মিলের সব কিছুই আবুল মুনসুর হায়দার খসরুর হেফাজতে রয়েছে এবং সব মালামাল তার মাধ্যমেই বিক্রি করেছেন মালিক পক্ষ।

আবুল মুনসুর হায়দার খসরু সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়ে বলেন, চুরির ভয়ে মালিকের নির্দেশে মালামাল কেটে স্টক করা হচ্ছে। আগে কোটি কোটি টাকার মালামাল বিক্রি বিষয়টি নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন: ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আমাদের কিছুই করনীয় নেই।

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, তিনি জানেন না। খোঁজ নিয়ে ব্যাংকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা