অপরাধ

টেকনাফে আইসসহ ‘মাদক কারবারি’ গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে ১কেজি ৩৫৪ গ্রাম আইসসহ হাবিব উল্লাহ (৩৭) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে বিজিবি। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের মৃত ইসলাম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বিওপি সংলগ্ন সীমান্ত থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, বৃ্হস্পতিবার রাতে খারাংখালী সীমান্তে জওয়ানরা নিয়মিত টহলের সময় মিয়ানমার থেকে সাঁতারকেটে সীমান্ত অভিমূখে এক ব্যক্তিকে আসতে দেখে। লোকটি বিজিবির উপস্থিতি টের পেয়ে নিজেকে কাদার মধ্যে লুকানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী চালিয়ে কোমরে বাঁধা অবস্থায় ১ কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে টেকনাফ থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা