সংগৃহীত ছবি
সারাদেশ

কোটি টাকার মাদক উদ্ধার 

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কলারোয়ায় ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ বোতল এলএসডি ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।এ সকল মাদকের বর্তমান বাজারমূল্য ৬ কোটি ৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

আরও পড়ুন: ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে ১ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

মো. আশরাফুল হক বলেন, শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরার কাকডাঙ্গা বিওপির কেড়াগাছি সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশের উদ্দেশ্যে প্রবেশ করাবে চোরাকারবারিরা। এই তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিআইপি এনসিও নায়েক হরমুজ আলীর নেতৃত্বে ১টি অভিযানিক দল ঐ স্থানে অবস্থান নেন। এর পরে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। তারপর সেখানে তল্লাশি করে ১টি ব্যাগ থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ বোতল এলএসডি ও ১ বোতল বিদেশি মদ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৪ লাখ টাকা।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

এর পরে আইনি ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১টি সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা