অপরাধ

মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি: সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত বায়তুল মামুর জামে মসজিদের প্রায় ৩০—৩৫ লাখ টাকা আত্মসাৎ করেছে পরিচালনা কমিটির কয়েকজন ব্যক্তি। এ ঘটনা জানাজানি হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। চরম ক্ষোভ বিরাজ করছে সাধারণ মুসল্লীদের মাঝে। মসজিদের টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, দুদকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে সাধারণ মুসল্লিরা।

আরও পড়ুন: রাশিয়া-ভারত সম্পর্ক ছিন্নের চেষ্টা

লিখিত অভিযোগে মুসল্লি দানু, সেলিম, ফরিদ, শাহ আলম, ফরিদুল আলম ও ইউনুছ জানান, মসজিদ কমিটির সাবেক সহ—সভাপতি লাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মহসিন, সাবেক ক্যাশিয়ার মহিউদ্দিন, সাবেক সদস্য নাজিম দীর্ঘ ৬ বছর মসজিদের দায়িত্ব পালন করে। দায়িত্ব পালনকালে পরস্পর যোগসাজশে সভাপতির চোখ ফাঁকি দিয়ে মসজিদের প্রায় ৩০—৩৫ লাখ টাকা লোপাট করে। এছাড়া মসজিদের অজু খানা ভেঙ্গে দোকান দেওয়ার কথা বলে জনৈক ব্যক্তির কাছ থেকে ৩ লক্ষ টাকা ব্যক্তিগত জামানত নিয়ে ১০ হাজার টাকায় ভাড়া দিয়ে দেয়।

একইভাবে আরেক ব্যক্তিকে দোকান দেওয়ার কথা বলে ৩ লক্ষ টাকা জামানত নেয়। এসব বিষয় মসজিদের সাধারণ মুসল্লী ও ঝিনুক ব্যবসায়ীরা সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। তিনি মসজিদের টাকা আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতি হয়েছে জানতে পেরে অজুখানা ভেঙ্গে দোকান নির্মাণ না করতে নির্দেশ দেন। সেই সাথে ওই ব্যক্তিদের দ্বারা পরিচালিত মসজিদ কমিটি ভেঙ্গে দেয়।

আরও পড়ুন: স্বামীকে নায়ক বানাতে চান মাহি

জানা গেছে, গত ১৩ মে জুমাবার মসজিদে ১৮ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। আন সিজনে যদি এই পরিমাণ টাকা মিলে তাহলে সিজনে এর তিন—চার গুণ টাকা মিলবে। তাই অভিযুক্ত ব্যক্তিরা ৬ বছর দায়িত্ব পালনকালে মসজিদের যাবতীয় আয়—ব্যয় হিসাব চেয়ে আত্মসাৎকৃত টাকা মসজিদ ফান্ডে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক, দুদকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাই দ্রুত পবিত্র মসজিদের টাকা লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মসজিদের টাকা ফেরত পাওয়ার দাবি সাধারণ মুসল্লীদের।

এ ব্যাপারে সদর এ্যাসিল্যান্ড জিল্লুর রহমান বলেন, বিষয়টি ইউএনও স্যার অবগত আছেন। নতুন ইউএনও স্যার আসলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা