বংশাল থানা (ছবি: সংগৃহীত)
অপরাধ

থানার সামনে ছুরিকাঘাতে পাঁচ পুলিশ আহত 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানার সামনে ছুরিকাঘাতে একজন উপ-পরিদর্শকসহ (এসআই) মোট পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তারা হলেন- এসআই এম রবি হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল, সজীব ও শফিকুল। তাদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলামের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন এবং জুয়েল নামে দুই ছিনতাইকারীকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের বংশাল থানার সামনে আনা হয়। পরে থানার সামনে গাড়ি থেকে নামিয়ে তাদের চেক করার সময় হঠাৎ ইমন পকেটে থাকা সুইচগিয়ার চাকু বের করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলে পাঁচ পুলিশ সদ্য আহত হন।

পুলিশ জানায়, আহত পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল নজরুলের অবস্থা গুরুতর। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে জাল নোটসহ নারী গ্রেফতার

প্রসঙ্গত, একদিন আগেই গুলিস্তানে আরেক পুলিশ সদস্য ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা