ছুরিকাঘাত (ছবি: সংগৃহীত)
অপরাধ

রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দয়াগঞ্জের বটতলা এলাকায় ছুরিকাঘাতে মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) ভোরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোশারফ কাঁচামালের ব্যবসা করেন। পুলিশের ধারণা, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন।

মোশারফ হোসেনের এক আত্মীয় শাহ জামাল জানান, মোশারফ মাথায় করে হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ বিক্রি করতেন। ভোরে শ্যামবাজার এলাকায় মালামাল কিনতে যাচ্ছিলেন মোশারফ। তিনি দয়াগঞ্জ বটতলা থেকে সায়েদাবাদ ফ্লাইওভার ঢালে যাওয়ার সময় দুবৃর্ত্তরা তাকে ছুরিকাঘাত করে।

তিনি জানান, মোশারফ গেন্ডারিয়া এলাকায় থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার গঙ্গারামপুর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তির বুকে ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: গুণীজনরা জাতির শ্রেষ্ঠ সন্তান: রাষ্ট্রপতি

যাত্রাবাড়ী পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক বেলাল আল আজাদ জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওই ব্যবসায়ী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা