অপরাধ

মাগুরায় নারীকে অপহরণ ও ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুরে বিবাহিত এক নারীকে অপহরণের পর একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তারা হলেন, নহাটার দরিশালধা গ্রামের আমিনুর রহমান মোল্যা (২৬), বালিদিয়া গ্রামের কামাল মিনে (২৫) ও লাহুড়িয়া গ্রামের আকাশ শেখকে (২০) গ্রেফতার করেছে। তবে এখনও ঘটনার সাথে জড়িত আরেক অভিযুক্ত দরিশালধা গ্রামের লিটন মোল্যাকে (৩০) গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মহম্মদপুর থানায় একটি মামলা করেছেন। পরে দুপুরে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধারের পর তাকে মাগুরা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার বালিদিয়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার এজাহার থেকে জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের বিবাহিত এক নারীকে উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার হেসলাগাতি এলাকার যুবক আকাশ শেখ (২০)। গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ওই নারী নহাটা বাজারে যাওয়ার পথে গার্লস স্কুলের সামনে থেকে দরিশালধার লিটন মোল্যা, আমিনুর রহমান মোল্যা ও আকাশ দুটি মোটরসাইকেলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে বালিদিয়ার দিকে নিয়ে যায়। পরে বালিদিয়া গ্রামের ব্যবসায়ী কামাল মিনের বাড়িতে ওই নারীকে আটকে রেখে আকাশ ধর্ষণ করে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা নিহত

এ ঘটনায় অভিযুক্ত তিনজন সহযোগী হিসেবে কাজ করে। তারা সবাই পূর্ব পরিচিত বলে পুলিশ জানায়। এ ছাড়া ধর্ষণের পর ওই নারীর স্বর্ণালংকার, গলার চেইন ও কানের দুল খুলে রেখে বাড়ি পাঠিয়ে দেয় ওই চার যুবক। এ ঘটনায় মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ওই নারীর মা বাদী হয়ে থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আটক তিনজনের কাছ থেকে গলা ও কানের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা নিহত

জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেলে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তারা ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযুক্ত অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা