কিশোর গ্যাং, প্রতিকী ছবি
অপরাধ

কিশোর গ্যাংয়ের হাতে জিম্মি মির্জাপুরবাসী

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বিভিন্ন বাইকার গ্রুপ ও কিশোর গ্যাং গ্রুপের ২ শতাধিক সক্রিয় সদস্য। যাদের নেপথ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালী মহল।

কিশোর গ্যাং গ্রুপের এই সন্ত্রাসীরা মোটরবাইক চালিয়ে বিভিন্ন অপরাধ করে দাপিয়ে বেড়াচ্ছে এলাকায় এলাকায়। বাইক নিয়ে অপরাধ করে সহজেই সটকে পড়ছে এই গ্রুপের সদস্যরা।

অপরদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার স্থানীয় বড়ভাই, রাজনৈতিক ও প্রভাবশালী মহল এদেরকে ছায়ার মতো আগলে রাখছে। আর এসব কিশোর গ্যাংয়ের হতে জিম্মি এলাকার ব্যবসায়ীমহল এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এদের কাছে অসহায় হয়ে পড়েছে। উঠতি বয়সের কিশোররা এসব অপরাধের সঙ্গে জড়িত।

সড়ক মহাসড়কে দল বেঁধে বেপরোয়া মোটরসাইকেল চালানো, স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করা, চুরি, ডাকাতি ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, মাদক ব্যবসা এবং অপহরণসহ সমাজের নানা অপরাধের সঙ্গে এই গ্রুপের সদস্যরা জড়িত।

মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নসহ এলাকা ভিত্তিক রয়েছে এসব কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের অবাধ বিচরণ।

জানা যায়, মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নের শতাধিক স্পটে কিশোর গ্যাং গ্রুপের শতাধিক সন্ত্রাসী বাহিনী নানা অপরাধ করে যাচ্ছে।

একটি বাইকে ৩-৪ জন উঠে রাস্তা দখল করে বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে মোটরসাইকেল চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এই ফাঁকে নিরীহ লোকজনকে জিম্মি করে তারা ছিনতাই, ডাকাতি করে সটকে পড়ে।

গুরুত্বপূর্ণ রাস্তার মোড়, স্কুল-কলেজের সম্মুখ, হাইওয়ে রোড, বিভিন্ন কোচিং সেন্টার এবং বাসাবাড়ির সামনে এদের আড্ডা।

নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিনিধির কাছে ভুক্তভোগীরা অভিযোগ করেন, পৌরসভার মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও এস কে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আশপাশ, থানা রোড, বাওয়ার রোড, শহিদ মিনার রোড, পুরাতন বাস স্টেশন, মির্জাপুর বাইপাস, বাইমহাটি প্রফেসরপাড়া, কালীবাড়ী রোড, পোষ্টকামুরী জহুরবাড়ি মোড়, ডাকবাংলো, সওদাগরপাড়া, মির্জাপুর ট্রেন স্টেশন, গোড়াইল, বাওয়ার কুমারজানি, কুতুব বাজার, মির্জাপুর বাবু বাজার, সরিষাদাইর, ঢাকা-টাঙ্গাইল মাসড়কের ১০-১২ টি স্পটে কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের আস্তানা রয়েছে।

এছাড়া পৌরসভার বাইরেও ৫০-৬০ স্পটে কিশোর গ্যাং গ্রুপের শতাধিক সদস্য অপরাধ করে যাচ্ছে। ফলে এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে।

গত জানুয়ারি থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত ২২টি চুরি, ছিনতাই ১২টি, খুন চারটি, গরু চুরির ঘটনা আটটি, সাতটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি পোষ্টকামুরী ও গোড়াইল গ্রামের কিশোর গ্যাং গ্রুপের মধ্যে অস্ত্রের মহড়া ও হামলার ঘটনা, ৭ ফেব্রুয়ারি মির্জাপুর থানার প্রধান গেটের কাছে কাশেম মিয়ার দোকানে চুরির ঘটনা এবং ৮ ফেব্রুয়ারি মির্জাপুর ট্রেন স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র স্বপন তরফদার (৫০) কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের হাতে হামলার শিকার হন।

এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, কিশোর গ্যাং, বাইকার গ্রুপসহ এলাকায় মাদক ব্যবসা বেড়ে গেছে।

আইনশৃঙ্খলার উন্নয়ন এবং মাদক নিমূ‌র্লসহ কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, স্থানীয় এমপির নির্দেশনায় কিশোর গ্যাংসহ মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের তালিকা তৈরি হচ্ছে।

আরও পড়ুন: মার্কিন কালো তালিকায় উগান্ডার পুলিশপ্রধান

অপরাধের সঙ্গে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা