অপরাধ

ঢাকায় বাসে অজ্ঞানপার্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন দুই যাত্রী। মহাখালী টিবিগেট এলাকায় আলিফ পরিবহনের একটি বাস থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় তারা দুজন অচেতন অবস্থায় ছিলেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অজ্ঞানপার্টির খপ্পরে পড়া দুজন হলেন, জামাল হোসাইন (২২) ও কামাল হোসেন (২৯)।

আলিফ পরিবহনের একটি বাসের রোড সুপারভাইজার মো. হামিম তাদের হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, বনশ্রী থেকে মিরপুরগামী আলিফ পরিবহনের একটি বাসে উঠেছিলেন তারা দুজন। মহাখালী টিবিগেটে নামার কথা ছিল তাদের। তবে সেখানে বাসটি পৌঁছালে তাদেরকে বাসের সিটে অচেতন অবস্থায় দেখা যায়।

তিনি জানান, তারা বাসের মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তখন স্থানীয় ট্রাফিক সার্জেন্টকে জানালে তিনি তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসকরা স্টোমাক ওয়াশ করায়। পরে তাদের দুইজনকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে তারা বাসের ভেতরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা