অপরাধ

রাজারবাগ পীরের সম্পত্তির খোঁজে ১২২ প্রতিষ্ঠানকে চিঠি

নিজস্ব প্রতিবেদক: রাজারবাগ শরিফের পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অনুসন্ধানে ১২২ প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ ডিসেম্বর) দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানে রাজারবাগের পীর সাড়া না দিলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রচলিত আইনে দুদককে অসহযোগিতা করার সুযোগ কারো নেই।

দুদক সচিব জানান, রাজারবাগ পীরের দুর্নীতি অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। এই টিম কার্যক্রম শুরু করেছে। তার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ তার মধ্যে বনবিভাগের জমি, খাস জমি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

দুদকের চিঠি দেওয়া ১২২টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি ৫৬টি ব্যাংক, ৬৪ জেলার রেজিস্ট্রার, বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং বনশিল্প উন্নয়ন করপোরেশন।

এর আগে অভিযোগ অনুসন্ধানে গত ১৬ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যদের টিম করা হয়। অন্য সদস্যরা হলেন, সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও মো. আলতাফ হোসেন। আর তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

দেশের বিভিন্ন অঞ্চলে সাত হাজার একর জমি দখল ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজারবাগ পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে আদালত তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছে।

অনুসন্ধান টিমকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশনা রয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা