আনসার
অপরাধ

আনসার আল ইসলামের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শেরেবাংলা নগরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ আব্দুস শুকুর (২১), মোহাম্মদ জাবের (২৫), মো. মিঠুন রহমান (২৯), সাকিব আল হাসান (১৯) ও মোহাম্মদ ওমর ফারুক (১৯)। অ্যান্টি টেরোরিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে এটিইউর একটি দল রাজধানীর শেরেবাংলা নগরে অভিযান চালিয়ে প্রথমে মিঠুনকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার হজরতপুর এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মিঠুন ও সাকিবের দেওয়া তথ্যানুযায়ী বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মো. মিঠুন রহমান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আব্দুস শুকুর হবিগঞ্জ সদরের আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। জাবের চতুর্থ শ্রেণি পাস। ওমর ফারুক একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা