অপরাধ

নতুন পোশাক পাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: নতুন পোশাক পাচ্ছে বাংলাদেশ পুলিশ। বছরখানেক ধরে পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছিলো। বিভিন্ন ইউনিটের জন্য বেশ কয়েকটি পোশাকের ট্রায়াল শেষে সেপ্টেম্বরে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমাও দেয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের লজিস্টিক শাখা সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুর দিকে ছয়-সাতটি পোশাকের নমুনা নিয়ে ট্রায়াল শুরু হয়। ট্রায়ালে নতুন পোশাক আরামদায়ক কিনা, ডিউটির সময় এটি পরে থাকলে পুলিশ সদস্যদের মধ্যে কোনো অস্বস্তি কাজ করে কিনা ও নতুন পোশাক দেশের পরিবেশের সঙ্গে মানানসই কিনা তা ক্ষতিয়ে দেখা হয়েছে।

এসব বিষয় নিশ্চিত হওয়ায় চারটি মিশ্র রঙয়ের পোশাক প্রাথমিকভাবে বাছাই করেছে পুলিশ সদর দফতর। ঠিক করা পোশাকগুলোর নমুনা সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত দিলেই মিশ্র রঙয়ের নতুন পোশাকে দেখা যাবে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নতুন পোশাকের ট্রায়াল থেকে শুরু করে সব কাজ শেষ হয়েছে। এখন নমুনাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। আশা করা যাচ্ছে মন্ত্রণালয় খুব দ্রুত নতুন পোশাকগুলো অনুমোদন দিয়ে দেবে। এক্ষেত্রে আগামী বছরের শুরুতেই পুলিশ সদস্যরা নতুন পোশাক পেতে পারেন।

কেন পরিবর্তন: জানা যায়, বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন একটি নিয়মমাফিক কাজ। বেশ কয়েক বছর পরপরই বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পুলিশের ইউনিফর্মে বিভিন্ন পরিবর্তন আনা হয়। যেমনটি হয়েছিলো ২০০৪ সালে এবং ২০০৯ সালে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলানোর জন্যও পরিবর্তন করা হয়। এছাড়া আবহাওয়াগত বিষয় মাথায় রেখেও বাহিনীর পুলিশের ইউনিফর্মে পরিবর্তন করা হয়। এরই ধারাবাহিকতায় পরিবর্তন আনা হচ্ছে।

যা থাকছে: পুলিশের লজিস্টিক বিভাগ সূত্রে জানা যায়, নতুন ইউনিফর্মে সবচেয়ে বেশি যে বিষয়টিকে জোর দেওয়া হচ্ছে তা হলো কাপড়ের মান। সেক্ষেত্রে উন্নত বিশ্বের ১০-১৫টি দেশের পুলিশের ইউনিফর্ম বিশ্লেষণ করেছে বাংলাদেশ। এসব দেশের পুলিশের কাপড়ের মান বিবেচনায় রেখেই নতুন ইউনিফর্মের মান নির্ধারণ করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী নতুন ইউনিফর্মেও থাকছে হাফ ও ফুলহাতা শার্টের ব্যবস্থা। এক্ষেত্রে গরমকালে হবে হাফহাতা শার্ট, শীতকালে ফুলহাতা শার্ট। নতুন ইউনিফর্ম একরঙার বদলে হচ্ছে মিশ্র রঙের।

মিশ্র রঙ: অনেক সময় অপরাধীরা মেট্রোপলিটন ও জেলা পুলিশের ইউনিফর্ম নকল করে পুলিশ পরিচয় দিয়ে নানা অপরাধ করে থাকে। এসব অভিযোগে অনেক অপরাধীকে গ্রেফতারও করেছে পুলিশ।

এ সমস্যা এড়ানোর জন্য পুলিশের নতুন ইউনিফর্ম মিশ্র রঙের হতে যাচ্ছে, যাতে কোনো অপরাধী সহজে নকল করতে না পারে। নতুন ইউনিফর্মে এমন কিছু বিশেষত্ব থাকবে যা খুব সহজেই নকল করা যাবে না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা