প্রতীকী ছবি
অপরাধ

সাবেক স্ত্রী ভেবে অন্য নারীকে খুন

নিজস্ব প্রতিবেদক: ট্রাক চালক সেকুল মিয়ার (৩০) চার বছর আগে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। সাবেক স্ত্রী আবারও বিয়ের আশ্বাস দিয়ে সেকুলের থেকে ৫ লাখ টাকা নেন। কিন্তু সাবেক স্ত্রী অন্য একজনকে বিয়ে করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্ত্রীকে খুনের পরিকল্পনা করেন তিনি।

সাবেক স্ত্রীকে খুন করতে শুক্রবার (২৯ অক্টোবর) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় যান সেকুল। তার সাবেক স্ত্রী বোরকা পরে একটি রিকশায় উঠেন, এসময় সেকুল তার পিছু নেন। কিছু দূর যাওয়ার পর রিকশা থামিয়ে কাঁচি দিয়ে বোরকা পরা এক নারীকে একের পর এক আঘাত করতে থাকেন। ওই নারী রিকশা থেকে পড়ে গেলে তিনি বুঝতে পারেন ভুল করেছেন, কারণ ওই নারী তার স্ত্রী নন। তার সাবেক স্ত্রী পাশেই অন্য এক রিকশায় ছিলেন।

সেকুলের আঘাতে নিহত ওই নারীর নাম আয়েশা সিদ্দিকা (২৬)। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই স্থানীয়রা সেকুলকে আটক করে পুলিশে দেন। তিনি বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ট্রাক চালক সেকুল গাবতলী বাস টার্মিনাল এলাকায় থাকেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা