আটককৃত ব্রাহ্মণবাড়িয়ার জুয়েল (৩৬) ও কুমিল্লার গোলাম রব্বানী (৪৬)
অপরাধ

শাহজালালে বিপুল সৌদি রিয়াল জব্দ

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার ( ২৯ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

বিমানবন্দর আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা জুয়েল (৩৬) ও কুমিল্লার বাসিন্দা গোলাম রব্বানী (৪৬)।

পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, শুক্রবার সকালে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভিতর থেকে আটক করে। এসময় তাদের লাগেজ থেকে ছয় লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তারা লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে উঠার জন্য অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশে লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, দুবাইয়ে এসব মুদ্রা পাচারের উদ্দেশ্য ছিলো। এই দুইজন নিয়মিত ভ্রমণ করেন। প্রতি সপ্তাহেই তারা দুবাইয়ে যাতায়াত করেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা