অপরাধ

২৪ টিকেটি হাতিয়েছে ৫০ কোটি টাকা 

নিজস্ব প্রতিবেদক: সিআইডির সাইবার টিমের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান জানিয়েছেন, ভ্রমণপিপাসুদের ৫০ কোটি টাকা হাতিয়েছে টিকেটি অনলাইন ট্রাভেল এজেন্সি টোয়েন্টিফোর টিকেটি ডট কম (www.24tkt.com) নামের প্রতিষ্ঠানটি।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এর আগে রোববার (১০ অক্টোবর) প্রতিষ্ঠান বোর্ড অব ডিরেক্টর মিজানুর রহমান সোহেলকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি টিম। এছাড়া সম্প্রতি মো. রাকিবুল হাসান নামে প্রতিষ্ঠানটির এক পরিচালককেও গ্রেফতার করেছে সাইবার পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিআইডি জানায়, সাধারণত এয়ারলাইন্সগুলো টিকিটের নির্ধারিত মূল্যে ৭ শতাংশ ছাড় দিয়ে থাকে। সেখানে ‘২৪টিকেটি ডটকম’ ছাড় দিত ১২ শতাংশ। এ ছাড়ের কারণে অনেক এজেন্ট তাদের কাছ থেকে টিকিট কিনে গ্রাহকদের কাছে বিক্রি করত। তাদের টিকিট নিয়ে গ্রাহক বিমানবন্দরে এসে জানতে পারেন, টিকিটটি বিক্রি হয়নি। এভাবে প্লেনের টিকিট বিক্রির নামে প্রতারণা করে ভ্রমণপিপাসুদের প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে অনলাইন ট্রাভেল এজেন্সি।

ডিআইজি কামরুল আহসান বলেন, ২০১৯ সালের মে মাসে অনলাইন টিকিটিং এজেন্সি টোয়েন্টিফোর টিকেটি ডটকম যাত্রা গুরু করে। গ্রেফতার দুই আসামি ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এ পর্যন্ত তারা প্রতারণার মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা।

অন্যদিকে, রোববার বিকেলে আইডি খোলা এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রিং আইডির অন্যতম এজেন্ট মো. রেদোয়ান রহমানকে (২২) গ্রেফতার করেছে সিআইডি।

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, জিজ্ঞাসাবাদে সে জানায়, ২০১৮ সাল থেকে রিং আইডিতে ইউজার হিসেবে কাজ শুরু করে রেদোয়ান। গত সাত/আট মাস আগে রিং আইডিতে এজেন্ট হিসেবে নিয়োগ পায়। তখন থেকেই ছয় শতাধিক আইডি বিক্রি করে এক কোটির বেশি টাকা আত্মসাৎ করেছে বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায়, প্রতিটি সিলভার আইডি বাবদ ১২ হাজার টাকা, গোল্ড আইডি বাবদ ২২ হাজার, প্রবাসী গোল্ড আইডি বাবদ ২৫ হাজার, প্রবাসী প্লাটিনাম আইডি বাবদ ৫০ হাজার করে নিয়েছে সে। বিভিন্ন ই-কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছ থেকে ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন পরিচালনা করে গ্রাহকদের বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা