আইস
অপরাধ

টেকনাফে সোয়া ৫ কোটি টাকার আইস

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফ উপজেলা নাজিরপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে কাপড়ের বস্তা থেকে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস (যার বাজারমূল্য পাঁচ কোটি ২০ লাখ টাকা) জব্দ করেছে পুলিশ। এ সময় মোহাম্মদ ইদ্রিস (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া মোহাম্মদ ইদ্রিস (৩৫) নামে এক যুবককের কাছে ওই আইস জব্দ করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে সদর ইউনিয়নের নাজিরপাড়ার ইদ্রিসের বাড়িতে অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ দেখে ইদ্রিস বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে ধাওয়া করে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়।

ওসি বলেন, আটক ইদ্রিসের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে উদ্ধার হওয়া আইসসহ কক্সবাজার জেলা আদালতে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা