অপরাধ

জগন্নাথ হলের পাশে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দেয়াল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর। পরনে ছিল পুরনো একটি ময়লা শাড়ি।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ প্রসঙ্গে শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা খবর পেয়ে জগন্নাথ হলের দেয়ালের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

ঘটনাস্থলের আশপাশের মানুষের বরাতে তিনি জানান, ওই বৃদ্ধা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়াল সংলগ্ন এলাকাতেই বেশ কিছুদিন ধরে ছিলেন। সেখানেই থাকতেন, ঘুমাতেন। ঘটনার দিন রাতের কোনো এক সময় অসুস্থ হয়ে পড়লে তিনি সেখানেই মারা যান।

বৃদ্ধার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। খবর দেয়া হয়েছে সিআইডি ক্রাইম সিন ইউনিটকেও।

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও বৃদ্ধার নাম পরিচয় জানা যেতে পারে বলে আশা প্রকাশ করেন এসআই জাহাঙ্গীর।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা